তরুণ উন্নয়ন সংঘের মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:০৪

সমাজকল্যাণমূলক সংগঠন তরুণ উন্নয়ন সংঘ বিনা মূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে। গত সোমবার ঢাকার নয়াপল্টনস্থ ইসলাম ভবনে অবস্থিত জ্ঞানকোষ পাঠাগার থেকে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় নয়াপল্টনস্থ ভাসমান অসহায় হতদরিদ্র মানুষ ও সেলুন কর্মীদের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজিমুল হাসান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সেলিম সরকার, পরিচালক সউদ আল হোসেন লিটন, ব্যাংকার মুর্শেদুল আলম, জ্ঞানকোষ পাঠাগারের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবীর প্রমুখ।—সংবাদ বিজ্ঞপ্তি