সৈয়দ আব্দুল মাবুদ কচি
ইব্রাহিম সিকিউরিটিজ লিমিটেডের মহাব্যবস্থাপক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পিআরও সৈয়দ আশিক মোহাম্মদের বাবা এবং গ্রিনরোড নিবাসী সৈয়দ আব্দুল মাবুদ কচি (৬৮) গত ২৮ ডিসেম্বর ২০২০ বিকাল ৫টায় ঢাকার স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই পুত্রবধূ ও দুই নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত এবং তার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়াপ্রার্থী।
ফজলুর রহমান ভূঁইয়া
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের বাসিন্দা অ্যাসরোটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ফারিয়া নীট টেক্স ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ভূঁইয়া মামুনের বাবা ফজলুর রহমান ভূঁইয়া (৯৪) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।তিনি গত কয়েক দিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সোনারগাঁও পৌরসভার গোয়ালদী প্রাইমারী বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে গোয়ালদী এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
