আড়াইহাজারে অভিবাসী কর্মীদের খাদ্যসামগ্রী দিল ওকাপ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:০৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের গতকাল জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ওকাপ ফিল্ড অফিসার আমিনুল হক, অভিবাসী ফোরাম আড়াইহাজারের সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিশনন্দী ইউনিয়ন ফোরাম সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ নেয়ামত উল্লাহ সুমন প্রমুখ। ২৭৭ ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীর প্রত্যেককে ১০ রকমের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।