সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
জাল দলিল সম্পাদনের সময় দলিল লেখকসহ আট জনকে গ্রেফতার শেষে আদালতে সোপর্দ করেছে সিংগাইর থানা পুলিশ। সোমবার সিংগাইর সাব রেজিস্ট্রি অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে এ সময় পাঁচ আসামি পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন—বরিশালের মুলাদী থানার চর মালিয়ার বাসিন্দা রশিদ বেপারীর ছেলে হেলাল, ঢাকার মিরপুরের সিকান্দার আলীর ছেলে আরিফুল ইসলাম, পিরেরবাগ পূর্ব আহমদ নগরের মোশাররফ হোসেনের ছেলে মঞ্জুর রহমান, দারুস সালাম রোডের মৃত লাল মিয়ার ছেলে রুবেল মিয়া, দারুস সালাম টোলারবাগের মফিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর মিঞা, জামালপুর সদর থানার কামাল খান, বায়াটা গ্রামের শহিদুল্লাহর ছেলে রিপন আলম, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে দলিল লেখক আব্দুল হাকিম ও দৌলতপুর উপজেলার উত্তর আড়ার মোবারক মণ্ডলের ছেলে মো. ইউসুফ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহিম বলেন, গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
