রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকার একটি সড়ক থেকে এক বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দারুস সালাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে এই বৃদ্ধার নাম-ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, এই বৃদ্ধা ঐ এলাকায় ভবঘুরের মতো ঘোরাঘুরি করতেন।
