ডেমরায় ইয়াবাসহ ৩ নারী আটক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০০:১৬

রাজধানীর ডেমরা এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। আটককৃতরা হলেন—মনি আক্তার, খোদেজা আক্তার ওরফে খুদী ও মোছা. ফরিদা ইয়াসমিন ওরফে সাথী। গতকাল মঙ্গলবার ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।