তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি মোটরসাইকেল রেখে পালালো ডাকাতদল

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৩

তালতলী (বরগুনা) সংবাদদাতা

তালতলীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের ডাকাডাকিতে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ তিন লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শুক্রবার রাত দেড়টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। তালতলী থানার ওসি হুমায়ন কবির জানান, খবর শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।