আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে গোপন ক্যামেরা ব্যবহার করেছে চীন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৪:৩৩

সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে যে,চীনা হ্যাকাররা ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদর দফতরের অভ্যন্তরের সিসি টিভি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছিল। অভিযোগ করা হয়েছে যে গুপ্তচরবৃত্তির জন্য হুয়াওয়ের তৈরি ক্যামেরা ব্যবহার করেছে চীন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা দ্য ন্যাশনাল ইন্টারেস্টের বরাতে জানা যায়, "বেশ কয়েক বছর আগে, এইউ প্রযুক্তিবিদরা দাবি করছেন যে আফ্রিকান ইউনিয়নের সদর দফতরের বিল্ডিংয়ের হুয়াওয়ে-সরবরাহিত সার্ভারগুলি প্রতিদিন সাংহাইকে তাদের ডাটা রফতানির সাথে সাথে বিল্ডিংয়ের দেয়ালে গোপন যন্ত্র ব্যবহার করে শব্দ প্রেরণ করত তারা। 

হেরিটেজ ফাউন্ডেশনের আফ্রিকা এবং মধ্য প্রাচ্যের বিশেষজ্ঞের সিনিয়র নীতি বিশ্লেষক জোশুয়া মেসেরেয়ে বলেন, "আফ্রিকাতে প্রভাব বিস্তারের জন্য বেইজিংইয়ের হাতে বেশ কিছু সুযোগ আছে। চীনা সংস্থাগুলোর বেশিরভাগই রাষ্ট্রীয় মালিকানাধীন, যার সবগুলিই আইনগতভাবে গোয়েন্দা বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির সাথে সহযোগিতা করছে। আফ্রিকার রাষ্ট্রপতির বাস ভবন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ ভবনসহ কমপক্ষে ১৮৬ টি সরকারি ভবন নির্মাণ করেছে চীন।

আরো পড়ুন: টিভি লাইভে ভ্যাকসিন নিলেন কমলা হ্যারিস

হুয়াওয়ে এই মহাদেশের ফোর জি নেটওয়ার্কের ৭০ শতাংশেরও বেশি এবং অন্তত ১৪টি আন্তঃ-সরকারী আইসিটি নেটওয়ার্ক তৈরি করেছে, যে আইসিটি নেটওয়ার্কে সরকারের সকল প্রকার রেকর্ড ও তথ্যাদি সংগ্রহ করা হয়ে থাকে।

তিনি আরো বলেন, আফ্রিকাতে বেইজিংয়ের সংস্থাগুলির গুপ্তচরবৃত্তির সুযোগ নেয়ার ক্ষেত্রে অনেক কারণ রয়েছে। এটি তাদের আফ্রিকার নন-আফ্রিকান সহযোগীদের সাথে সংবেদনশীল আলোচনার উপর আলোকপাত করতে পারে। এছাড়াও চীন সরকার এই মহাদেশে বহু সংস্থার কাছে অর্থনৈতিক তথ্য সংগ্রহ করতে সক্ষম বলে জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি