বিষম এই বিশে বিশে
জনগণ হারায় দিশে,
গেল খুব বিঘ্ন বছর
অসহায় বাহির ও ঘর!
ষোলো লাখ ঝরেছে প্রাণ
জীবিকায় পড়েছে টান
ট্রিলিয়ন ডলার ক্ষতি
থেমে যায় অগ্রগতি।
কোটি লোক হচ্ছে বেকার
নেবে খোঁজ বলো কে কার?
ভয়ে লোক জড়োসড়ো
আগে তো জীবন বড়।
নিরাময় হোক সকলে
করোনা যাক না চলে!
চেয়ে সব ভ্যাকসিনে আজ
একুশে খুলুক দরাজ—
নতুন এক সম্ভাবনার
শুভ হোক প্রতিজনার।
