জেগে উঠুক মানবতা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:২৩

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, শীতকালে কাজের সুযোগ অনেকাংশে কম থাকে। যার ফলে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দারিদ্র্যসীমার নিচে ২৭ দশমিক ১ শতাংশ মানুষ বাস করে। বিবিএস-এর মতে, সার্বিকভাবে ৩ কোটি ৯৩ লাখ লোকের বসবাস দারিদ্র্যসীমার নিচে। শীতকালে যা আরো বাড়ে। এ সময় এলাকায় প্রতি ১০০ জনে ৩০ জনের বেশি দরিদ্র মানুষ দেখা যায়। তাছাড়া করোনাকালে দিনমজুর মানুষের জুটছে না কাজ। যার কারণে তাদের পরিবারের সদস্যরা পড়েছে চরম বিপাকে। এ অবস্থায়, সামর্থ্যবানদের উচিত অসহায় দরিদ্র মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়ানো। একটু আর্থিক সহায়তায় লাঘব হবে তাদের শীতের কষ্ট। জেগে উঠুক মানবতা।

ফেরদৌস ওয়াহিদ

কেরাণীরহাট, রংপুর