ময়মনসিংহে তিতাসের গ্যাস বিল জমা দেওয়ার জন্য জনতা ব্যাংক মহিলা শাখা, টাউন হল এলাকায় ভিড় জমে। এছাড়া আরো কয়েকটি শাখায় গ্যাস বিল জমা নেওয়া হয়। কাঁচিঝুলিতে রূপালী ব্যাংকের একটি শাখা আছে। সেখানে তিতাসের গ্যাস বিল জমা নেওয়ার ব্যবস্থা করলে কাঁচিঝুলি এলাকাসহ আশপাশের অনেক এলাকার মানুষ সহজে গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম আই করিম
কাঁচিঝুলি, ময়মনসিংহ
