প্রাণে বাঁচলেন আজহারউদ্দিন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৩০

নতুন বছর উদ্যাপন করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তবে প্রাণে বেঁচে যান তিনি। তার ব্যক্তিগত সহকারী ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে জানায় দুর্ঘটনার পর কোনো ধরনের ক্ষত পাওয়া যায়নি আজহারের শরীরে। নতুন বছর উদ্যাপনের জন্য পরিবারের সঙ্গে রাজস্থানের রণথম্বোর যাচ্ছিলেন আজহার। যাত্রাপথে কোটা মেগা হাইওয়েতে দুর্ঘটনার শিকার হয় তার গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা খায় এক রেস্টুরেন্টের সঙ্গে।