মেসিবিহীন বার্সার হোঁচট

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৩১

লা লিগায় এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মেসিবিহীন বার্সেলোনা। ন্যু ক্যাম্পে শুরু থেকেই এইবারের কাছে দিশাহারা হয়ে পড়ে বার্সা। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে কিকে গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে ৬৭ মিনিটে অসাধারণ এক গোলে সমতা ফেরান ওসমান ডেম্বেলে। বাকি সময়টা আর চেষ্টা করেও জয়সূচক গোলের দেখা পায়নি রোনাল্ড কোম্যান শিষ্যরা।

এমন হতাশাজনক ড্রয়ের পর লিগ জেতাটাই কঠিন মনে করছেন বার্সা কোচ। কেননা  ১৫ ম্যাচে ৭ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে তার দল। যেখানে ৭ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের সমান ৩২ পয়েন্ট থাকলেও গোলব্যবধানের কারণে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। গোড়ালির ইনজুরির কারণে এইবারের বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি।

এদিকে মার্কাস রাশফোর্ডের অতিরিক্ত সময়ের গোলে মঙ্গলবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিট পার হয়েছিল গোলশূন্য অবস্থাতেই। কিন্তু অতিরিক্ত সময়ের একেবারে শেষদিকে এসে ব্রুনো ফার্নান্দেজের লম্বা পাস থেকে রাশফোর্ড গোল করে বসলে কোনো পয়েন্ট ছাড়াই বাড়ি ফিরতে হয় নেভেসদের। এই জয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের (গতকালকের ম্যাচের আগে) সঙ্গে দুই পয়েন্টের ব্যবধানে চলে এসেছে ওলে গুনার সোলসারের ইউনাইটেড।