বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে দলে ফেরানো হয়েছে ডেভিড ওয়ার্নারকে। কুচকির ইনজুরির কারণে পুরো টি-টোয়েন্টি সিরিজ প্রথম দুই টেস্ট খেলেননি এই অস্ট্রেলিয়ান ওপেনার। ভারতের বিপক্ষে যার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে স্বাগতিকরা। মেলবোর্ন টেস্টে ৮ উইকেটে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। তাই ওয়ার্নারের ইনজুরি মুক্ত হয়ে ওঠা তাদের জন্য সুখবরই বটে। ওয়ার্নার ছাড়াও ১৮ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা উইল পুকোভস্কি ও শন অ্যাবট। তবে বাদ পড়েছেন জো বার্নস। সিরিজের প্রথম দুই টেস্টে এক ফিফটি ছাড়া বাকি তিন ইনিংসেই এক অঙ্কের স্কোর করেন এই ওপেনার।
