সুন্দরবনে পুকুর খনন করা হবে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫০

পূর্ব সুন্দরবনে জেলে, বাওয়ালী ও বনরক্ষীদের মিষ্টি পানির সমস্যা মেটাতে তিনটি নতুন পুকুর খনন ও বিদ্যমান পুকুর পুনঃ খননসহ নতুন ঘাট নির্মাণ করা হবে। পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, তিনটি নতুন পুকুর খনন ও পুনঃ খননসহ নতুন ঘাট নির্মাণের জন্য ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া সুন্দরবন পশ্চিম বিভাগে একটি নতুন পুকুর খননের জন্য সাড়ে ৬ লাখ ও ৩০টি পুকুরের ঘাট নির্মাণের জন্য ৭৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।