লোহাগাড়ায় সড়কে বৈদ্যুতিক খুঁটি!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫১

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এম চরহাট-মৌলানাপাড়া সড়কের মাঝখানে রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। এতে ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচল করা মৌলভীপাড়া, মাস্টারপাড়া, তাঁতীপাড়া, সাতগড়সহ ১০ গ্রামের মানুষ। প্রতিদিন এই সড়ক দিয়ে মিনিট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহন চলাচল করে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন সাংবাদিকদেরকে জানান, এ ব্যাপারে লোহাগাড়া পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। লোহাগাড়া পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডিজিএম সরোয়ার জাহান জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।