নওগাঁয় কবুতর পালনে সাফল্য

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫১

নওগাঁয় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বাণিজ্যিকভাবে কবুতর পালন করে আর্থিকভাবে সাফল্য পেয়েছেন। সব খরচ বাদ দিয়ে এখন প্রতি মাসে কমপক্ষে ৩০ হাজার টাকা আয় করছেন তিনি। তার এই খামার দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। তিনি বদলগাছি উপজেলা সদরের জিওল মহল্লার বাসিন্দা। বর্তমানে তার খামারে রয়েছে ৫০০ কবুতর। তিনি জানান, ঢাকাসহ বিভিন্ন জেলায় তার কবুতর বিক্রি হয়। নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিরউদ্দিন বলেন, কবুতর পালন অত্যন্ত লাভজনক। যারা এসব খামার গড়ে তুলতে আগ্রহী তাদের পরামর্শ প্রদানসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে প্রাণিসম্পদ বিভাগ।