পাথরঘাটায় অসুস্থ হরিণ উদ্ধার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫২

পাথরঘাটার হরিণঘাটার সৃজিত বন থেকে বুধবার সকালে একটি অসুস্থ মাদি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পাথরঘাটা বন বিভাগের হরিণঘাটা বন কেন্দ্রের বিট কর্মকর্তা মো. গোলাম কাওছার এর সত্যতা নিশ্চিত করেছেন। পাথরঘাটা সদর বিট কর্মকর্তা পলাশ জানান, হরিণঘাটা বিটের বন প্রহরীরা ট্রলারযোগে প্রতিদিনের মতো টহলে বের হলে সদর ইউনিয়নের জ্বিনতলাসংলগ্ন লালদিয়ার মাঝের চরে বনের ভেতরে একটি অসুস্থ হরিণ দেখতে পায়। পরে তারা উদ্ধার করে চিকিত্সার জন্য পাথরঘাটা প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসেন। পাথরঘাটা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সরকার জানান, হরিণের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে এ কারণে ঘাড় নাড়াতে পারছে না। তাছাড়া বিষাক্ত পানি পান করে ফুট পয়জনিং হয়ে পেটে গ্যাস তৈরি হয়েছে। হরিণটির চিকিত্সা চলছে। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, সুস্থ হলে হরিণটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।