বাঞ্ছারামপুরে চার দোকান ভস্মীভূত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি বাজারে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মায়ের দোয়া হার্ডওয়ার্ড, ফার্নিচারের দোকান, চায়ের দোকান ও মোটরসাইকেল মেরামতের গ্যারেজ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।