পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

বদলগাছীতে বুধবার পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জেলাহার গ্রামের বুলবুলসহ স্থানীয়রা জানান, ঐদিন পুকুরের পাশে বসবাসরত পরিবারের মেয়েরা কাপড় কাচতে গেলে লাশ ভাসতে দেখে। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনাস্থলে আসেন। বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।