লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

লোহাগাড়ায় মঙ্গলবার রাতে পৃথক অভিযানে ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জাকের হোসাইন মাহমুদ। তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাবুল ও রিপনকে ৪ হাজার পিস ইয়াবা এবং চুনতি বনপুকুর কাজি ফার্মের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে আলমগীর ও জাবেদকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।