গোপালপুরে বুধবার এক মুদি দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম প্রেমানন্দ (৮০)। উপজেলার সুজনবাড়ী গ্রামের ধানখেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের অর্জুন মাঝির ছেলে। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, প্রেমানন্দ বাড়ির কাছে নিজের মুদি দোকানে বসতেন। দোকানেই তিনি রাতযাপন করতেন। বাড়ির লোকজন প্রতি রাতে তার জন্য খাবার দিয়ে যেত। বুধবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেন। গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
