খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক (২০২১) নির্বাচনে সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খুলনা ব্যুরো প্রধান এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক তথ্যর প্রধান প্রতিবেদক হাসান আহমেদ মোল্লা। এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবাহের নিজস্ব প্রতিবেদক বিমল সাহা। বুধবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সভাপতিসহ ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
