মার্কেন্টাইল ব্যাংকের নতুন ৫০টি ‘এজেন্ট ব্যাংকিং’ আউটলেট

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে নতুন আরো ৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট গতকাল  উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি আউটলেটগুলো উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান ও স্বাগত বক্তব্য দেন ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান। এ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা হলো মোট ১০২টি। —প্রেস বিজ্ঞপ্তি