ফটো ক্যাপশন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৮

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন দুটি শাখা ও একটি উপশাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর জেলার মতলবে ৫৮২তম মতলব দক্ষিণ শাখা, মুন্সীগঞ্জের শ্রীনগরে ৫৮৩তম শ্রীনগর শাখা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের চম্পকনগর বাজারে প্রথম চম্পকনগর উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং এমডি অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ

 

০০০

 

ওয়ান ব্যাংক লিমিটেড আল নূর ইসলামী ব্যাংকিং এর শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির প্রথম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবং ব্যাংকের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান, ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম সভায় উপস্থিত ছিলেন  

 

০০০

 

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ। সাভারের আশুলিয়া মডেল টাউনে ইউনিভার্সিটির বোর্ড রুমে গত মঙ্গলবার ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের সভায় ইসমাইল জবিউল্লাহকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়। তিনি আবুল এইচ এম শামসুজ্জামানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাউন্ডেশনের সভায় আর্থিক বিবরণী উপস্থাপন করেন ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বিদায়ি ট্রেজারার ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল খায়ের চৌধুরী। সভায় ইউনিভার্সিটি ফাউন্ডেশনের কার্যক্রম আরো সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়