ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ আজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

ব্যাংক হলিডে উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের লেনদেন না হওয়ায় এদিন শেয়ারবাজারেও লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। সাধারণত, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক হিসাববিবরণী বা ব্যালান্স সিট প্রস্তুত করা হয়। হিসাব মেলাতে ব্যস্ত কর্মকর্তারা কোনো ধরনের লেনদেন করেন না। আর শেয়ারবাজারের লেনদেন যেহেতু ব্যাংকের সঙ্গে সম্পর্কিত, ফলে এদিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ রাখা হয়।