ক্যাম্পাস ট্র্যাক সার্ভে ২০২০-এ ৫৩টি বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে প্রথমবারের মতো সেরা পছন্দের নিয়োগদাতা ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। একই সঙ্গে বিকাশ টানা দ্বিতীয়বারের মত ‘ড্রিম এমপ্লয়ার’ হিসেবেও নির্বাচিত হয়েছে। এই জরিপে অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটিসহ দেশের শীর্ষস্থানীয় ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষবর্ষ এবং এমবিএ-এর শিক্ষার্থীরা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন এই জরিপটি পরিচালনা করেছে। —প্রেস বিজ্ঞপ্তি
