সাভারে পাওনা টাকা চাওয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে রনি রোজারিও নামে কথিত এক চিকিত্সককে গ্রেফতার করেছে পুলিশ। রনি বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার রবিনের ছেলে। তিনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই হাড়ভাঙা রোগীদের চিকিত্সা দিয়ে আসছিলেন। ভুক্তভোগী ঐ নারী অভিযুক্ত রনির বাড়িতে কাজ করতেন। সেই সুবাদে দুই মাস আগে তার জমি বিক্রির ৮০ হাজার টাকা ধার দেয় রনিকে। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না দেওয়ায় ঐ নারী রনিকে টাকার জন্য চাপ দেন। গত ২৬ ডিসেম্বর ঐ নারী পাওনা টাকা চাইতে গেলে রনি তার দোকানের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। গতকাল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রনিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
