তারাবো পৌরসভা নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র ও তিন কাউন্সিলর প্রার্থী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:১১

রূপগঞ্জের তারাবো পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নম্বর ওয়ার্ডে আক্তার হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডে মো. মাহাবুবুর রহমান জাকারিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মতিউর রহমান জানান, তারাবো পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রস্তাবকারী একই ব্যক্তি হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়। আর কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া ১ নম্বর ওয়ার্ডে , ৪ নম্বর ওয়ার্ডে ও ৬ নম্বর ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারি তারাবো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।