রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ইংরেজি নতুন বছর ২০২১ সালের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম-উজ-জামান স্পিকারের কাছে শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন —সংসদ সচিবালয়