হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামীকাল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:১৬

আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আলোচনা ও ওয়াজ-নসিহত শেষে দাওরায়ে হাদিস ফারেগিন ছাত্রদের দস্তারবন্দি সম্মেলন (সমাবর্তন) অনুষ্ঠিত হবে। এতে ২ হাজারের বেশি শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি সনদপত্র প্রদান করা হবে। মাহফিলে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ উলামায়ে কেরামগণ বক্তব্য রাখবেন। মাহফিল শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মজলিসে ইদারির প্রধান মুফতিয়ে আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী। —সংবাদ বিজ্ঞপ্তি