বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে দলের কার্যক্রম, পরিকল্পনা ও সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে ভারতের ন্যাশনাল কংগ্রেস। মঙ্গলবার গঠিত এই কমিটির নেতৃত্ব দেবেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। এই প্যানেলে আরো রয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, লোকসভার সাবেক স্পিকার মিরা কুমার, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কংগ্রেসের সভাপতি এই কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুই দেশের বিশেষ সম্পর্কের সাক্ষী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী।
