বান্দরবানে বম জনগোষ্ঠীর উত্সব

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৫১

বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের বম জনগোষ্ঠীরা খ্রিস্টান ধর্ম প্রচারে শতবর্ষ পূর্তিকে ঘিরে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য উত্সব উদযাপন করছে। গতকাল শনিবার সকালে ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে রুমা উপজেলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বম রাম গসপেল সেন্টেনারী শীর্ষক উত্সবের উদ্বোধন করেন শুক্রবার সন্ধ্যায় বম সম্প্রদায়ের ধর্মীয় নেতা রেভারেন্ড কামখুপ বম। অনুষ্ঠানে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, কুরিয়া’সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথিরা যোগ দেন। এছাড়া পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের বিভিন্ন উপজেলা থেকেও বম সম্প্রদায়ের নারী- পুরুষেরা অংশ নেয়। শুধু বম সম্প্রদায়ই নয় অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনও উত্সবে যোগ দিয়েছে। এদিকে পাহাড়ের বম জনগোষ্ঠীরা তরুণ-তরুণী’সহ শিল্পীরা বম সম্প্রদায়ের হারিয়ে যাওয়া শিংনৃত্য, বাঁশ নৃত্যসহ একশ শিল্পীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করে নেচে গেয়ে আনন্দ উদ্দীপনায় উত্সব মাতিয়ে তুলেছেন। আয়োজক কমিটির সভাপতি রেভারেন্ড পেকলিয়ান বম বলেন, পার্বত্য চট্টগ্রামের বম জনগোষ্ঠীরা খ্রিস্ট ধর্ম গ্রহণের আগে প্রকৃতি পূজারী ছিল। ১৯১৮ সালে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে                                —ইত্তেফাক