জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক বিভিন্ন পোস্ট করা এবং সে ধরনের পোস্ট শেয়ারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সাদ্দাম হোসেন ভূইয়া ওরফে অন্তু (৩১)। তিনি কুমিল্লার দেবীদ্বার এলাকার আব্দুল করিম ভূইয়ার ছেলে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়। গত মঙ্গলবার র্যাব-১০-এর একটি দল দারুস সালাম থানাধীন ১১ নম্বর দক্ষিণ কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
