মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রবহনে সক্ষম বোমারু বিমান বি-৫২ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনা করা মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে। সম্প্রতি ইরানের এক বিজ্ঞানী এবং চলতি বছরের শুরুতে সেনাবাহিনীর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় প্রতিশোধ নিতে পারে তেহরান। ইরাকেও ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীকে হুমকি হিসাবে দেখা হচ্ছে। এই হুমকি মোকাবিলায় সেখানে বোমারু বিমান পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। -সিএনএন
