জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি মওকুফ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৮:১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় মার্চ হতে ডিসেম্বর ধারাবাহিকতায় আগামী জানুয়ারি পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সকল প্রকার বিলম্ব ফি মওকুফ করা হলো। এর পূর্বে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতে বিলম্ব ফি পরিশোধের সময়সীমা বাড়ানোর আশ্বাস দেন।

ইত্তেফাক/এসআই