চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। জানা গেছে, গ্রেফতার হওয়া সিঙ্গাপুরের ওই নাগরিক যুক্তরাষ্ট্রে থেকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডিকসন ইয়েও নামের সিঙ্গাপুরের নাগরিক বুধবার দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়। সিঙ্গাপুরের গোয়েন্দা সংস্থা দ্য ইন্টার্নাল সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয় যে , নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সিঙ্গাপুর তার কোনো নাগরিককে কোনও বিদেশী শক্তি দ্বারা ব্যবহৃত হতে দেবে না।
ডিকসন ইয়েওকে গুপ্তচরবৃত্তির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও চীনের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।
ইত্তেফাক/এআর
