উইঘুরদের নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেকে গোয়েন্দা তথ্য দিয়েছে জাপান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২২:২৩

চীনে বসবাসরত উইঘুর মুসলিমদের জোরপূর্বক বন্দি করা হয়েছে। তাদের বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে জাপান। এক প্রতিবেদনে এ দাবি করেছেন জাপানী বার্তা সংস্থা কিয়োডো।

প্রতিবেদনে বলা হয়, উইঘুরদের জোর করে বন্দি করা হয়েছে এ সংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে সরবরাহ করেছে জাপান। ওই তথ্য প্রাপ্তির পরেই যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছে চীনের বিরুদ্ধে।

মানবতাবিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে চীনের ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চীনা কূটনৈতিকদের মার্কিন ভিসা প্রদানে নানা বিধি-নিষেধ দিয়েছেন। জাপানী গণমাধ্যমের দাবী, তাদের গোয়েন্দা তথ্য প্রাপ্তির পরেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য রাষ্ট্র চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছে।

ইত্তেফাক/টিআর