যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের অররা মেডিক্যাল সেন্টারে ৫০০ টির বেশি করোনা ভ্যাকসিনের ডোজ ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে । এই অভিযোগে এক ফার্মাসিস্টকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ৪৬ বছর বয়সী গ্রাফটনের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।
অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে 'বেপরোয়াভাবে নিরাপত্তা বিপন্ন, ওষুধে ভেজাল এবং সম্পত্তি ক্ষতির' অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি জেলে আছেন।
অররার হেলথ প্রেসিডেন্ট জেফ বার বলেন, ২৬ ডিসেম্বর সকাল নাগাদ আমাদের ফার্মেসি টেকনিশিয়ানদের একজন দেখতে পান মডার্না ভ্যাকসিনের ৫৭ বোতল ফ্রিজের বাইরে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তদন্ত করে জানা যায় অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছে তিনি ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিন বাইরে রাখেন। ফক্স৬নাউ
ইত্তেফাক/এসআর

