ইয়েমেনের রাজধানী সানায় ফের বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এছাড়া দেশটির সানহান ও রাইমা হামিদা এলাকাতেও রাতভর বিমান হামলা চালায় সৌদি জোট বাহিনী।
তবে হামলায় এখন পর্যন্ত কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায় নি। সূত্র জানিয়েছে, রাতভর আটবারের বেশি বিমান হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান বিমানবন্দর এডেনে ভয়াবহ বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর সানায় বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট।
কয়েক বছর থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি জোট। এতে দেশটির হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।
ইত্তেফাক/এসআর
