রংপুরের কাউনিয়ায় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবার পথে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কসাইটারী এলাকার বাবার বাড়ি থেকে ওই গৃহবধূ শ্বশুর বাড়ি রংপুর নগরীর রবার্টসনগঞ্জ যাচ্ছিল। ওই গৃহবধূর পূর্ব পরিচিত কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্বচানঘাট এলাকার আখের আলীর ছেলে সাজু মিয়া তাকে বেইলিব্রিজ এলাকায় নামতে বলেন। ওই গৃহবধূ বেইলিব্রিজ এলাকায় নামলে সাজু ও তার সঙ্গীরা একটি ফাঁকা জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
আরো পড়ুন : মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি টুটুল, সম্পাদক নাজমুল
পরে ওই গৃহবধূ গ্রাম পুলিশের সহায়তায় ৯৯৯- নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধার করে এবং সাজুসহ ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে রাজু আহমেদ ( ২০), আবুল কাশেমের ছেলে আহসান কবির সোহান (২২) ও আবুল কাশেমের ছেলে শুভ মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূ।
ইত্তেফাক/ইউবি
