পাখি

শীতকালে পানকৌড়ি

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৯:০৯

শীতকালে জলাশয়ের পানি কমে এলে পাখিটিকে জলের কাছে গাছের শুকনো ডালের ওপর বসে থাকতে দেখা যায়। পানকৌড়িকে ‘ডুবুরি পাখি’ও বলা যায়। পানির নিচে অনেক সময় ধরে ডুব দিয়ে মাছ শিকার করে পানকৌড়। পানকৌড়ির সঙ্গে বকের অনেকটা মিল আছে। তবে বক সাধারণত ধূসর-বাদামি এবং সাদা রঙের হয়। কিন্তু পানকৌড়ি ধূসর কালো রঙের। বকের মতোই পানকৌড়িও শব্দ সংবেদনশীল। ছবি তোলা সহজ নয়। খুব নিভৃতচারী পাখি, সচরাচর একা একটি পাখিকে জলের পাশে মরা কোনো ডালের ওপর চুপ করে বসে থাকে, কখনো মনে হয়ে জল থেকে উঠে রোদের কাছ থেকে উষ্ণতা চেয়ে নেয়।

সুপ্তি জামান