গাছ : কুড়াল রে, কুড়াল... আকাশে দিয়ে উড়াল কোমরে দিস কোপ: কিসের ঝাড়িস ঝাল! কুড়াল : গাছ রে, ও গাছ... কষ্ট পাই তোর চোপায়: হাতল তোমার ডাল, সে-ই তোমারে কোপায়। হাতল : ও কুড়াল, ও গাছ বল তোরা কী চাস? হাতলে কার হাত দেখতেই তো পাস!