আপনার রাশিফল

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৯:১১

২ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ১৮ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও শনি। আপনার শুভ সংখ্যা :২ ও ৮। শুভ বার :শনি ও সোম। শুভ রত্ন :মুক্তা ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি শুভ সম্ভাবনাময়। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রয়োজনে বড় ভাইবোনদের কারো সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ধরনের সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর ভালো নাও থাকতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আহারে-বিহারে সতর্ক থাকুন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিনোদন শুভ।