এইচএসসি পরীক্ষার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৯:১৩

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে স্বাগতম। আশা করি বৈশ্বিক মহামারীতেও তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তাই তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।

উদ্দীপক ঃ  করিম,রহিম, রাতুল, রাহেল এবং পিয়াল সহ পাঁচ বন্ধু Big Bangla Limited-এ চাকুরী করতেন। তাদের মধ্যে তিন বন্ধু চাকুরী ছেড়ে দিয়ে সমঝোতার ভিত্তিতে সমপরিমান মূলধন নিয়ে একটি অংশিদারী কারবার প্রতিষ্ঠা করেন। এই ধরণের কারবারের  দক্ষতা ও অভিজ্ঞতার কারনে তাদের আরেক বন্ধু মার্চেন্ডাইজার বিনয়কে বিনা মূলধনে ব্যবসায়ে অংশীদার করে নেয়। তবে গত বছর পূর্বেও অংশীদার  রাতুল তার ব্যক্তিগত ব্যস্ততার কারনে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করেনি। বছর শেষে রাতুল ব্যবসা হতে সমান মুনাফা দাবী করেন।

ক) কল সেন্টার কী? খ) বায়িং হাউজ বলতে কি বুঝায়?       

গ) উপরের উদ্দীপকে বিনয় কোন ধরনের অংশীদার? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে রাতুল এর  সমান মুনাফা দাবী কি যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর ঃ কল সেন্টার হলো এমন একটি কেন্দ্রীভূত অফিস যেখানে টেলিফোনের মাধ্যমে কোন প্রতিষ্ঠান সম্পর্কে বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সম্পর্কে গ্রহকদের তথ্য পেতে সহায়তা কওে থাকেন।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর ঃ কমিশনের ভিত্তিতে বায়ারের পক্ষে ক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানসমূহ হলো বায়িং হাউজ। এই ধরণের প্রতিষ্ঠান মূলত: মধ্যস্ত ব্যবসায়ীর ভূমিকা পালন করে থাকেন।

বায়িং হাউজ ক্রেতার চাহিদার আলোকে উত্পাদনকারী বা বিক্রেতা খুঁজে বের করে দাম-দর ও শর্তাদি ঠিক করার ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা পালন করে থাকেন। এই ধরনের প্রতিষ্ঠান কমিশনের ভিত্তিতে দাম দর ঠিক করে ক্রেতা-বিক্রেতার মধ্যে চুক্তি সম্পাদন হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে থাকেন। আমাদের দেশে গার্মেন্টস খাতে প্রচুর বিদেশী ক্রেতা অর্ডার Place করে থাকেন। এক্ষেত্রে ফ্যাক্টরি পরিদর্শন, উত্পাদকের সামর্থ বিবেচনা, ফরমায়েশ অনুযায়ী সঠিকভাবে কাজ বুঝে নেয়া, যথাসময়ে শিপ্টমেন্ট তদারকি করা সম্ভব হয় না বিধায় তারা  বায়িং হাউজের সহায়তা নিয়ে থাকেন।

উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর ঃ উপরের উদ্দীপকে বিনয় একজন কর্মী অংশীদার।

যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, শুধুমাত্র নিজের শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে প্রতিষ্ঠানে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে।

উপরের উদ্দীপকে পাঁচ বন্ধুর মধ্যে তিন বন্ধু চাকুরী ছেড়ে সমঝোতার ভিত্তিতে একটি অংশীদার কারবার গঠন করেন। তাদের উক্ত কাজের দক্ষতা কম হওয়ায় অভিজ্ঞতার জন্য তারা আরেক বন্ধু বিনয়-কে ব্যবসায়ে অংশীদার করে নেয়। তবে বিনয় ব্যবসায়ে কোন মূলধন বিনিয়োগ করে নাই। শুধুমাত্র তার অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতাকে পরিশ্রমের মাধ্যমে কাজে রুপায়িত করার জন্য তাকে কারবারে অংশীদার করে নেয়। সেই হিসেবে বিনয় মূলধন বিনিয়োগ না করেও উক্ত কারবারের অংশীদার যাকে কর্মী অংশীদার বলা হয়।

            ঘ-এর উত্তর আমীকাল