মুজিবশতবর্ষ উপলক্ষ্যে নেত্রকোনা শহরের মোক্তার পাড়ার মাঠে মিতালী সংঘের আয়োজনে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করছে। মিতালী সংঘের সভাপতি জ্ঞানেশ সরকারের সভাপতিত্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমমি টুর্নামেন্ট উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, পৌর মেয়র নজরুল ইসলাম খান।
