ভাঙা আঙুল নিয়েও বোলিং করে নিল ওয়াগনার যে দৃঢ়তা দেখিয়েছেন তার কোনো তুলনা হয় না। কিন্তু আপাতত বিশ্রামেই থাকতে হচ্ছে এই কিউই পেসারকে। যে কারণে ছিটকে গেছেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে। তার পরিবর্তে ম্যাট হেনরিকে স্কোয়াডে ঢুকিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ১২ টেস্ট খেলা ডানহাতি পেসারের অন্তর্ভুক্তি নিয়ে কিউই হেড কোচ গ্যারি স্টেড বলেন, ‘বল হাতে হেনরি ভালো ফর্মেই আছে, সম্প্রতি পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫৩ রানে ৬ উইকেট নিয়েছে সে। দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনো দুই দিন (এক দিন) দূরে আমরা, তাই কন্ডিশনকে মূল্যায়ন দিয়ে সম্ভাব্য সেরা একাদশ বেছে নেব আমরা।’ আগামীকাল ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
