মিরসরাই উপজেলার বারইয়ার হাট পৌর সদরের রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপরে প্রতিদিন বসছে সবজির দোকান। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের হতাহতের ঘটনা। কিছুদিন পরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অবৈধ দোকান উচ্ছেদ করলেও কয়েক দিন যেতে না যেতেই স্থানীয় প্রভাবশালীদের মদতে আবার শুরু হয় রেললাইনের মধ্যখানে দোকান বসানো। এই বিষয়ে চিনকির আস্তানা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মইনুল হুদা মজুমদার বলেন, বারইয়ারহাট পৌর সদরের রেলক্রসিং এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করার দায়িত্ব পৌর বাজার কমিটির। এর পরও আমরা প্রায়ই রেলওয়ে পুলিশ দিয়ে ঐ এলাকায় উচ্ছেদ অভিযান চালাই। সম্প্রতি আমরা আবার ঐ স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করব।
