আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বিভিন্ন স্থানে মনোনয়নপত্র দিয়েছেন প্রার্থীরা। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
ত্রিশাল (ময়মনসিংহ) :ত্রিশাল পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে মেয়র পদে পাঁচ জন, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
নকলা (শেরপুর) :নকলা পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন।
মোরেলগঞ্জ (বাগেরহাট) :মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
