শায়েস্তাগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২১:৫৮

শায়েস্তাগঞ্জ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রভাত মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার নসরতপুর গ্রামে তার শ্বশুরবাড়ির একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচরের সিরাজ মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।